Thursday, 13 August 2026 05:50:25 AM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
সংবাদ প্রকাশের পর সংযোগ সড়ক ও  ব্রিজে শুরু হলো চলাচল
জাতীয়

সংবাদ প্রকাশের পর সংযোগ সড়ক ও ব্রিজে শুরু হলো চলাচল

awlad  •  1 month আগে

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের কুলপাল এলাকায় ‘রাস্তা ছাড়াই এক কোটি ১৪ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রিজ নির্মাণ’ শিরোনামে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর দ্রুত পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগে ব্রিজের দুই পাশে সংযোগ সড়ক নির্মাণ করায় এখন ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য সম্পূর্ণভাবে ব্যবহারযোগ্য হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংবাদ প্রকাশের পর জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনের মাননীয় সংসদ সদস্যের নির্দেশনায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) তাৎক্ষণিক উদ্যোগে ব্রিজের উভয় পাশে সংযোগ সড়কের কাজ সম্পন্ন করা হয়।

এর ফলে উপজেলার ৪ নম্বর আওনা ইউনিয়নের কুলপাল এলাকার দীর্ঘদিনের যোগাযোগ সংকটের অবসান ঘটেছে। বর্তমানে এলাকাবাসী সহজেই যাতায়াত করতে পারছেন এবং কৃষিপণ্যসহ বিভিন্ন মালামাল পরিবহনও অনেক সহজ হয়েছে। এতে স্থানীয়দের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ বিরাজ করছে।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি সংযোগ সড়কের অভাবে কার্যত অচল ছিল। সংবাদ প্রকাশের পর দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, এই উদ্যোগের ফলে এলাকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় সচেতন মহল মনে করছে, গণমাধ্যমে জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো যথাযথভাবে তুলে ধরলে প্রশাসনের দ্রুত পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অনেক সমস্যার কার্যকর সমাধান সম্ভব হয়। কুলপাল এলাকার এই ঘটনাও তার একটি ইতিবাচক উদাহরণ।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান