জাতীয় জেলা সংবাদ বাংলাদেশ সর্বশেষ

নবনির্বাচিত ঠাকুরগাঁও প্রেসক্লাব কমিটির সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি: প্রজ্ঞা সংবাদ

ঠাকুরগাঁও প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান মিঠু।

এ সময় জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তানভীর হাসান তানুসহ জেলার বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন ও সাধারণ সম্পাদক পয়গাম আলী অনুষ্ঠানে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চার আহ্বান জানান। তিনি বলেন, একটি গণতান্ত্রিক সমাজ গঠনে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নবনির্বাচিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে তাদের সফলতা কামনা করেন।

অনুষ্ঠান শেষে তিনি এনটিভির ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত সাংবাদিক, অতিথি ও শুভানুধ্যায়ীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *