Sunday, 23 August 2026 11:20:19 PM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
জন্মদিনে কারাবাসের এক বছর পূর্ণ সাবেক মেয়র রিটনের
আইন ও বিচার

জন্মদিনে কারাবাসের এক বছর পূর্ণ সাবেক মেয়র রিটনের

awlad  •  2 months আগে

মেহেরপুর প্রতিনিধি:

মেহেরপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটনের ৪৬তম জন্মদিনের দিনই তার কারাবাসের এক বছর পূর্ণ হয়েছে। বিষয়টি ঘিরে তার পরিবার, রাজনৈতিক সহকর্মী ও অনুসারীদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা গেছে।

জানা গেছে, গত বছরের ১ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। সেই হিসেবে চলতি বছরের একই দিনে এক বছর পূর্ণ হলো তার কারাবাসের। একই সঙ্গে তিনি ৪৬ বছরে পদার্পণ করেন।

মাহফুজুর রহমান রিটন মেহেরপুর পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন উন্নয়নমূলক ও জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত ছিলেন। তার রাজনৈতিক সহকর্মীরা দাবি করেন, মেয়র থাকাকালে তিনি নাগরিক সেবা উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং দুর্যোগকালীন সহায়তাসহ বিভিন্ন কার্যক্রমে ভূমিকা রেখেছিলেন।

রিটনের অনুসারীরা জানান, জেলা যুবলীগের আহ্বায়ক হিসেবে তিনি সংগঠন পরিচালনায় সক্রিয় ছিলেন। তার অনুপস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমেও প্রভাব পড়েছে বলে তারা মনে করেন।

এদিকে জন্মদিন উপলক্ষে বুধবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানাচ্ছেন পরিবার-পরিজন, রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকেরা। পাশাপাশি তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমে তার দ্রুত মুক্তির প্রত্যাশা ব্যক্ত করেছেন।

তবে তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নতুন বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান