Sunday, 23 August 2026 11:20:15 PM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা
সর্বশেষ

জন্মদিনে মেসিকে চমকে দিলেন সতীর্থরা

awlad  •  2 months আগে

স্পোর্টস ডেস্ক:
আর্জেন্টাইন মহাতারকা লিওনেল c আজ ৩৯ বছরে পা রেখেছেন। ফুটবল বিশ্বের অন্যতম সেরা এই তারকার জন্মদিনকে স্মরণীয় করে রাখতে বিশেষ আয়োজন করেছেন তার সতীর্থরা।

বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও মেসির জন্মদিনে আনন্দ-উৎসবের কমতি ছিল না। সতীর্থরা হঠাৎ করেই কেক নিয়ে হাজির হয়ে তাকে চমকে দেন। পরে সবাই মিলে কেক কেটে জন্মদিন উদযাপন করেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা একটি ছবিতে দেখা যায়, একটি টেবিলের ওপর রাখা কেকের উপরে ‘৩৯’ সংখ্যার মোমবাতি জ্বলছে। ছবিতে মেসির সঙ্গে ছিলেন লেয়ান্দ্রো পারেদেস, নিকোলাস ওতামেন্দি, নাহুয়েল মলিনা, লিসান্দ্রো মার্তিনেজ এবং জিওভানি লো সেলসো। দলের এক সদস্যও সেখানে উপস্থিত ছিলেন। সবার হাস্যোজ্জ্বল মুখ যেন আর্জেন্টিনা দলের দারুণ পারিবারিক বন্ধনেরই প্রতিচ্ছবি।

মাঠের পারফরম্যান্সেও দুর্দান্ত সময় কাটাচ্ছেন মেসি। গ্রুপ পর্বে দুটি জয়ে নিজেদের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে আর্জেন্টিনা। দলের হয়ে গুরুত্বপূর্ণ গোল করে তিনি আবারও নিজের গুরুত্ব প্রমাণ করেছেন।

বিশ্বকাপের সময় জন্মদিন উদযাপন মেসির জন্য নতুন কিছু নয়। জুন মাসে জন্ম হওয়ায় বিশ্বকাপের আসর চলাকালীন সময়েই বেশ কয়েকবার জন্মদিন পালন করতে হয়েছে তাকে। তবে ২০২২ সালের কাতার বিশ্বকাপ ছিল ব্যতিক্রম, কারণ সেটি অনুষ্ঠিত হয়েছিল নভেম্বর-ডিসেম্বরে।

ক্যারিয়ারে আর্জেন্টিনার জার্সিতে বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমাসহ একাধিক শিরোপা জয় করেছেন মেসি। দেশকে দীর্ঘ প্রতীক্ষার পর বিশ্বকাপ জেতানোর কীর্তি তাকে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে আরও উজ্জ্বল করেছে।

৩৯তম জন্মদিনে বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীর শুভেচ্ছায় সিক্ত এই কিংবদন্তি তারকা।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান