Monday, 24 August 2026 12:03:21 AM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
শ্রীরামপুর ইউনিয়নে পরিবর্তনে: চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ দেলোয়ার হোসেন সুমন
সর্বশেষ

শ্রীরামপুর ইউনিয়নে পরিবর্তনে: চেয়ারম্যান পদে আলোচনায় মোঃ দেলোয়ার হোসেন সুমন

awlad  •  2 months আগে

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। স্থানীয় একটি অংশের দাবি, ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে মুক্ত করে ন্যায়ভিত্তিক সমাজ গঠনের জন্য প্রয়োজন একজন সাহসী, সৎ ও জনবান্ধব নেতৃত্ব।

শ্রীরামপুর ইউনিয়নে পরিবর্তনের প্রত্যাশা: চেয়ারম্যান পদে ব্যাপক আলোচনায় রয়েছে. জনাব মোঃ দেলোয়ার হোসেন সুমন ।

এই প্রেক্ষাপটে চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন গোপালপুর গ্রামের জনাব মোঃ দেলোয়ার হোসেন সুমন। সমর্থকদের ভাষ্য অনুযায়ী, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। ছাত্রজীবনে তিনি গোপালপুর গ্রামের ছাত্রদল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে শ্রীরামপুর ইউনিয়ন যুবদলের সভাপতি,অন্যন্য দায়িত্বও পালন করেন জনাব মোঃ দেলোয়ার হোসেন সুমন। বর্তমানে তিনি গোপালপুর গ্রাম ও শ্রীরামপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয়দের দাবি, রাজনৈতিক জীবনের বিভিন্ন সময় তিনি নানা প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। সমর্থকদের বক্তব্য অনুযায়ী, ১/১১-এর রাজনৈতিক অস্থিরতার সময় নির্বাচন-সংশ্লিষ্ট কর্মকাণ্ডকে কেন্দ্র করে তিনি সেনাবাহিনীর নির্যাতনেরও শিকার হন। তাদের মতে, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক অভিজ্ঞতা এবং জনগণের সঙ্গে নিবিড় সম্পর্কই তাকে চেয়ারম্যান পদে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

এদিকে ইউনিয়নের সচেতন নাগরিকদের একাংশের মত, শ্রীরামপুরকে মাদকমুক্ত, দুর্নীতিমুক্ত, শিক্ষিত সমাজ গঠন ও ন্যায়ভিত্তিক একটি আধুনিক ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে যোগ্য, অভিজ্ঞ ও জনআস্থাসম্পন্ন নেতৃত্ব নির্বাচন করা জরুরি। তারা মনে করেন, আসন্ন ইউপি নির্বাচনে জনগণের ভোটই নির্ধারণ করবে শ্রীরামপুরের ভবিষ্যৎ নেতৃত্ব।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সম্পর্কিত খবর

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান