Thursday, 13 August 2026 05:59:52 AM লাইভ
জেলা নির্বাচন করুন মোট ৬৪টি জেলা
🚨 মেহেরপুর জেনারেল হাসপাতালেনারী চোর চক্রের ৬ সদস্য আটক
অপরাধ

🚨 মেহেরপুর জেনারেল হাসপাতালেনারী চোর চক্রের ৬ সদস্য আটক

awlad  •  3 weeks আগে

নিজস্ব প্রতিবেদক | মেহেরপুর | প্রজ্ঞা সংবাদ

মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রোগীর টাকা ও মোবাইল ফোন চুরির চেষ্টা করতে গিয়ে নারী চোর চক্রের ছয় সদস্যকে হাতেনাতে আটক করা হয়েছে। পরে তাদের মেহেরপুর সদর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে হাসপাতালের শিশু বিশেষজ্ঞ চিকিৎসকের চেম্বারের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, গাংনী উপজেলার ধলা গ্রামের বাসিন্দা রানী খাতুন তার অসুস্থ শিশুকে নিয়ে চিকিৎসা নিতে হাসপাতালে আসেন। শিশু বিশেষজ্ঞের চেম্বারের সামনে সিরিয়ালে অপেক্ষা করার সময় চক্রটির সদস্যরা কৌশলে তার ব্যাগ থেকে টাকা চুরি করে। পরে মোবাইল ফোন নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে চিৎকার শুরু করেন।

তার চিৎকারে হাসপাতালের নিরাপত্তাকর্মী, রোগীর স্বজন ও উপস্থিত লোকজন দ্রুত এগিয়ে এসে ঘটনাস্থলেই ছয় নারীকে আটক করেন। পরে খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের সদস্যরা হাসপাতালে পৌঁছে তাদের নিজেদের হেফাজতে নেন।

প্রাথমিকভাবে আটক নারীরা জামালপুর জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত কয়েক সপ্তাহ ধরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনদের টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান জিনিসপত্র চুরি হওয়ার একাধিক অভিযোগ পাওয়া যাচ্ছিল। মঙ্গলবারের ঘটনার পর সন্দেহভাজন চোর চক্রের সদস্যদের আটক হওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

এদিকে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না এবং তারা কোনো সংঘবদ্ধ চক্রের সদস্য কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্তব্য করুন

Your email address will not be published. Required fields are marked *

সরাসরি খবর পেতে সাবস্ক্রাইব করুন

প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবর সরাসরি আপনার ইমেইলে পান